Thursday, 10 March 2016

বাংলাদেশকে কোন দেশের সাথে তুলনা করলেন রমিজ!

তখন সবে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। নেদারল্যন্ডসের বিপক্ষে ধর্মশালায় চলছিল চতুর্থ ওভারের খেলা। সেই ওভারের প্রথম বলেই পল ভ্যান মিকেরেনের বলে । উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ১৫ রানে সাজঘরে ফিরলেন ওপেনার সৌম্য সরকার। তখন ধারাভাষ্যকক্ষে ছিলেন রমিজ রাজা বললেন, ‘প্রথম উইকেটের পতন ঘটলো আফগানিস্তানের ইনিংসে।’ পরক্ষণেই অবশ্য ভুল ভাঙলেন।
হেসে বললেন, ‘সরি… বাংলাদেশ!’ বোঝাই যাচ্ছে ভুল করে বাংলাদেশকে আফগানিস্তান বলেছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। তবে, ‍ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা জানা যায় নি!

ফিরছেন রুবেল হোসেন কিন্তু কবে!


Rubel Hossain | Bangladesh Cricket | Cricket Players



মুস্তাফিজের অফ কাটার, আল আমিনের নিঁখুত ব্রেক-থ্রু, আর তাসকিনের দানবীয় পেস দেখতে দেখতে হয়তো অনেকে ভুলতে বসেছে বিধ্বংসী পেসার রুবেল হোসেনকে। ক্রিকেট পরাশক্তিদের মাঝে প্রায়ই জমদূতের মতো আবির্ভাব হতো বাংলাদেশ ক্রিকেটের এই ‘কালো মানিক’। 
এক কথায় তাসকিন-মুস্তাফিজদের আগমনে টাইগার শিবির এখন ভরা যৌবনায়। 
আর সেখানে কিনা নিরবে নিভৃতে রয়েছেন রুবেল।
এশিয়া কাপের মিশন শেষ করে বাংলাদেশ এখন বিশ্বকাপ-মিশনে। কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণের এই মিশনে নেই রুবেল। এই কাল চোটের কারণে নামতে পারেনি ঘরের মাঠের জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপে। তিনি প্রাণপনে লড়ছেন ফিরে আসার প্রতীক্ষায়। তবে এসবে বিষণ্নতায় ভুগাচ্ছে তাকে। এ বিষয়ে দেশের প্রথম সারির একটি দৈনিককে রুবেল বলেন, ‘খারাপ তো লাগছেই। বিশ্বকাপের মতো বড় জায়গায় খেলার লক্ষ্য থাকে সব খেলোয়াড়ের। কিন্তু চোট নিয়ে খেলা যায় না। বাস্তবতা মানতে হবে। মনে করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চেষ্টা করব সামনে যেন এই ধরনের টুর্নামেন্ট আর হাতছাড়া না হয়।’

যে পাঁচটি কারণে টি২০ বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ



বাংলাদেশ ক্রিকেট দল



গেল ওয়ানডে বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। এর পরবর্তীতে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে দেশের মাটিতে শায়েস্তা করে ক্রিকেট পরাশাক্তি সম্পন্ন দেশ ভারত-পাকিস্তান ও আফ্রিকাকে। ওয়ানডেতে ভালো করলেও টি২০ ফরম্যাটে খানিকটা পিছিয়ে ছিল বাংলাদেশ।
তবে এশিয়া কাপের নিজেদের যোগ্যতা দেখিয়ে বিশ্বকে অবাক করেছে মাশরাফি বাহিনী। ব্রিটেন-ভিত্তিক টিভি চ্যানেল স্কাই স্পোর্টস তো খুবই উচ্ছ্বসিত এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স দেখে। গতকাল চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তাই টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ব্যক্ত করা হয়েছে দারুণ আশাবাদ। ক্রিকেটের ‘ছোট’ বিশ্বকাপে বাংলাদেশ কেন ভালো করবে, সেই বিশ্লেষণে চ্যানেলটি তুলে ধরেছে পাঁচটি বিষয়…
তারুণ্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক হতে পারে বাংলাদেশের তারুণ্য। দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে তুলে ধরা হচ্ছে সেই তারুণ্যের প্রতীক হিসেবে। শুধু তাই নয়, এই দুই খেলোয়াড় টি-টোয়েন্টি
বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন বলছে স্কাই স্পোর্টস। তাসকিনকে ভেজানো হয়েছে একটু বেশিই প্রশংসায়। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট-শিকারি বোলার তিনিই। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর পারফরম্যান্সের (২/৫৯) কথাও উঠে এসেছে প্রতিবেদনে। মুস্তাফিজকেও দেওয়া হচ্ছে ‘লেটার মার্কস’। নিজের অভিষেক ওয়ানডেতেই ৫ উইকেট তুলে নিয়েছিলেন। পরের ম্যাচে ৬ উইকেট। ইতিহাসের প্রথম ক্রিকেটার হলেন মুস্তাফিজ, যিনি টেস্ট ও ওয়ানডে-দুই অভিষেকেই ম্যাচ সেরা। মুস্তাফিজ ও তাসকিনের সঙ্গে সাব্বির রহমানকেও বাংলাদেশের দিক থেকে সম্ভাবনাময় বলেছে স্কাই স্পোর্টস।
এখন আর ছোট দল নয় বাংলাদেশ , বাংলাদেশকে কোনোভাবেই এখন আর ছোট দল বলতে রাজি নয় স্কাই স্পোর্টস। শরীর থেকে ছোট দলের স্টিকারটা বাংলাদেশ ঝেড়ে ফেলেছে নিজেদের যোগ্যতা দিয়েই। তারই ধারাবাহিকতায় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখাটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হয়ে আছে। বিশ্বকাপের পর ঘরের মাঠে একটি ওয়ানডে সিরিজও হারেনি বাংলাদেশ, যা আলাদাভাবে না বলে পারেনি স্কাই স্পোর্টস।
শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে জয় এশিয়া কাপে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জয়ের কথা আলাদাভাবেই তুলে এনেছে স্কাই স্পোর্টস। এই দুটি জয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের বড় প্রেরণা হতে পারে মনে করছে স্কাই স্পোর্টস।
উপমহাদেশীয় কন্ডিশন বাংলাদেশের ১৮ টি-টোয়েন্টি জয়ের ১১টিই এসেছে উপমহাদেশে। এই পরিসংখ্যান সামনে এনে চ্যানেলটি বলেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ায় বাংলাদেশের ভালো করার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।
সাকিব আল হাসান এশিয়া কাপে যদিও খুব ভালো করতে পারেননি সাকিব আল হাসান, তারপরও সাকিবকেই বাংলাদেশের সাফল্যের সারথি মানছে স্কাই। চ্যানেলটির বিশ্বাস, তর্কসাপেক্ষে সাকিব বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। সাকিবের টি-টোয়েন্টি অভিজ্ঞতাও ‘ছোট’ বিশ্বকাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে।
তথ্যসূত্র : প্রথম আলো

ঠিক মতো শ্বাস নিতে পারছেন না তামিম, বাকিদের অবস্থাও নাজেহাল


Tamim Iqbal | Bangladesh Cricket | Cricket Players

ধর্মশালায় যাওয়ার আগে বাংলাদেশকে প্রতিপক্ষ এবং প্রকৃতি দুটো নিয়েই ভাবতে হয়েছে। সেখানে পৌছার পর একদিন অনুশীলন করেও আসলে তেমন কোন ফায়দা হয়নি।  নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে তামিম অকপটেই জানিয়ে দিয়েছেন, ‘আমার এখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।’ ধর্মশালায় যাওয়ার আগেই মাশরাফিরা জানিয়েছিল সেখানকার আবহাওয়া বাংলাদেশের চেয়ে ব্যতিক্রম। হিমাচল প্রদেশে সকালে গরম এবং রাতে থাকে প্রচণ্ড ঠান্ডা। তারওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উঁচুতে স্টেডিয়াম হওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হওয়ারই কথা আগেরদিন অনুশীলনে গিয়ে দৌড়াতেও নাকি বেশ কষ্ট করতে হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। অনুশীলনের প্রথম দিনই দলের অধিনায়ক মাশরাফি জানিয়েছিলেন, এখানে ক্রিকেটারদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশাপাশি ঠান্ডার কারণেও তাদের অনেক সমস্যা হচ্ছে।  বাংলাদেশের প্রথম ম্যাচেও সেটি প্রকাশ পেল ম্যাচ সেরা তামিমের কন্ঠে। এরআগে বাংলাদেশ ৮ রানে হারায় নেদারল্যান্ডকে, তামিম হন ম্যান অফ দ্যা ম্যাচ।  পুরস্কার নিতে গিয়ে তামিম বলেন, ‘আমরা গরম থেকে এখানে এসেছি। এখানকার আবহাওয়া পুরোটাই ভিন্ন।’টুর্নামেন্টের পরবর্তী ম্যাচটি দিবা-রাত্রির হবে, যে কারণে হয়তো আরো সমস্যায় পরতে হতে পারে মাশরাফিবাহিনীকে।

Wednesday, 9 March 2016

আজকে সেই ৯ই মার্চ ।




Bangladesh Cricket Team
রুবেল হোসেনের বলে অ্যান্ডারসন বোল্ড। 
নাসির হোসেইন ধারাভাষ্যে চিল্লায় উঠলেন 

"GOES FOR HERO! Bowled'em !
Full and straight! The Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup ! One of the greatest days in Bangladesh Cricket history, one of the lowest points in English history! And that's what it means to him (Mashrafe) and he can't believe what he has achieved!" 

আমরা বিশ্বকাপের কাঙ্খিত কোয়ার্টার ফাইনালে। 
আজকে সেই ৯ই মার্চ। ইনশাআল্লাহ আজকের এই শুভ দিনেই টি-টুয়েন্টি বিশ্বকাপেও টাইগাররা শুভ সূচনা করবে।