![]() |
Rubel Hossain | Bangladesh Cricket | Cricket Players |
মুস্তাফিজের অফ কাটার, আল আমিনের নিঁখুত ব্রেক-থ্রু, আর তাসকিনের দানবীয় পেস দেখতে দেখতে হয়তো অনেকে ভুলতে বসেছে বিধ্বংসী পেসার রুবেল হোসেনকে। ক্রিকেট পরাশক্তিদের মাঝে প্রায়ই জমদূতের মতো আবির্ভাব হতো বাংলাদেশ ক্রিকেটের এই ‘কালো মানিক’।
এক কথায় তাসকিন-মুস্তাফিজদের আগমনে টাইগার শিবির এখন ভরা যৌবনায়।
আর সেখানে কিনা নিরবে নিভৃতে রয়েছেন রুবেল।
এশিয়া কাপের মিশন শেষ করে বাংলাদেশ এখন বিশ্বকাপ-মিশনে। কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণের এই মিশনে নেই রুবেল। এই কাল চোটের কারণে নামতে পারেনি ঘরের মাঠের জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপে। তিনি প্রাণপনে লড়ছেন ফিরে আসার প্রতীক্ষায়। তবে এসবে বিষণ্নতায় ভুগাচ্ছে তাকে। এ বিষয়ে দেশের প্রথম সারির একটি দৈনিককে রুবেল বলেন, ‘খারাপ তো লাগছেই। বিশ্বকাপের মতো বড় জায়গায় খেলার লক্ষ্য থাকে সব খেলোয়াড়ের। কিন্তু চোট নিয়ে খেলা যায় না। বাস্তবতা মানতে হবে। মনে করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চেষ্টা করব সামনে যেন এই ধরনের টুর্নামেন্ট আর হাতছাড়া না হয়।’

No comments:
Post a Comment